সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চকরিয়ায় ৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গুরুর বাজার (একতা বাজার) ও বরইতলী রাস্তার মাথা এলাকায় অবৈধভাবে দখলকৃত অন্তত ৯০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সওজের এস্টেট ও আইন কর্মকর্তা মোহাম্মদ আবদুল লতিফ খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ১০ কোটি টাকা মূল্যের সওজের নিয়ন্ত্রিত ভূমি উদ্ধার করা হয়।

সওজের চকরিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. কুতুব উদ্দীন তালুকদার জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ দখলদার চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে সড়ক বিভাগের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। এদের বিরুদ্ধে ডাটাবেইজ তৈরি, বিজ্ঞপ্তি জারি এবং মামলা দায়েরের পর পরিকল্পিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী জানান, সময় স্বল্পতার কারণে প্রথম দিনে সব স্থানে অভিযান চালানো সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে বাকি জায়গাগুলোতেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন সওজের চকরিয়া কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রাহাত আলম। অভিযান পরিচালনায় সহায়তা করে জেলা পুলিশের রিজার্ভ ফোর্স, চকরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। একাধিক বুলডোজার ব্যবহার করে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...