সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দেশে গড়ে ৭৩টি অগ্নিকাণ্ড, বিগত বছরে মোট ২৬ হাজার ৬৫৯টি

বিদায়ী বছর ২০২৪-এ সারাদেশে ২৬ হাজার ৬৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা গড়ে দিনে ৭৩টি। এসব ঘটনায় ১৪০ জন নিহত এবং ৩৪১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের প্রধান কারণ ছিল বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা ও গ্যাস সংক্রান্ত সমস্যা। এসব অগ্নিকাণ্ডে ৪৪৬ কোটি টাকার বেশি সম্পদের ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিস প্রায় ১,৯৭৫ কোটি টাকার সম্পদ রক্ষা করতে সক্ষম হয়েছে।

মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি মাসে সর্বাধিক ২ হাজার ৫১৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া, আগুন নির্বাপণের সময় ফায়ার সার্ভিসের ৩৭ জন কর্মী আহত এবং ২ জন কর্মী নিহত হন।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...