ট্রেন চলাচল চালু করার লক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টার বেশি সময় ধরে আলোচনার পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন রানিং স্টাফদের প্রতিনিধি এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
দুপুর দেড়টায় শুরু হওয়া বৈঠকটি শেষ হয় ২টা ৪৫ মিনিটে। কিন্তু কোনো সমাধানে পৌঁছানো সম্ভব না হওয়ায় রানিং স্টাফদের প্রতিনিধিরা বৈঠক ত্যাগ করেন।
ফলে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার সিদ্ধান্ত বহাল থাকছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

