চট্টগ্রাম রেসিং পিজিয়ন্স স্পোর্টস ক্লাব ও বাংলাদেশ রেসিং পিজিয়ন্স অ্যাসোসিয়েশন কক্সবাজার ক্লাবের যৌথ আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হলো রেসিং পিজিয়ন্স রেস। এই আয়োজন চট্টগ্রাম বিভাগে নতুন এক মাইলফলকের সূচনা করেছে।
২০০ কিলোমিটার আকাশপথে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অসাধারণ ফলাফল করেছেন চট্টগ্রাম রেসিং পিজিয়ন্স স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট গোলাম সরোয়ার। তার সাফল্যে চট্টগ্রাম রেসিং পিজিয়ন্স লফটের পক্ষ থেকে সারওয়ার আহমেদ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এই প্রতিযোগিতার মাধ্যমে রেসিং পিজিয়ন্স স্পোর্টস আরও জনপ্রিয়তা অর্জন করবে বলে আয়োজকরা আশাবাদী। পাশাপাশি আকাশপথে পায়রা রেসিংয়ের প্রতি আগ্রহী নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

