বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মো. মোরশেদ কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের শামসুল আলমের ছেলে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওসমান সরওয়ার জানান, তার বাড়ির পার্শ্ববর্তী স্থানে যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী তাকে খবর দেন। পরে বিষয়টি তিনি পুলিশকে জানান।ঈদগাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা করা হয়।তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের বাবা শামসুল আলম জানান, ইজিবাইক ভাড়া নিয়ে তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যাওয়া হয়েছে।
ডেক্স নিউজ/চট্টলা২৪
hr

