সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে প্রেম প্রত্যাখ্যান করায় ছাত্রীকে অপহরণ

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালানো হয়। তবে স্থানীয়দের তৎপরতায় মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অভিযুক্তদের আটক করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দাঁতমারা বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বালুটিলা উচ্চ বিদ্যালয়ের তিনজন ছাত্রী স্কুলে যাওয়ার পথে একটি সাদা প্রাইভেটকারে থাকা তিন যুবক তাদের মধ্যে একজনকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।

এ ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত মোটরসাইকেল নিয়ে অপহরণকারীদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে শান্তিরহাট বাজারে যানজটে গাড়িটি আটকে গেলে ভেতরে থাকা মেয়েটি চিৎকার শুরু করে। তখন স্থানীয়রা গাড়িটি থামিয়ে অপহরণকারীদের ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয়দের দাবি, অপহরণকারী যুবক ভুক্তভোগী স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মেয়েটি তা প্রত্যাখ্যান করায় তাকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করার পরিকল্পনা করে। উদ্ধারকৃত গাড়ি থেকে নতুন পোশাক ও সিঁদুর উদ্ধার করা হয়েছে।

দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শামসুদ্দিন জানান, “স্থানীয়রা মাইক্রোবাসসহ চারজনকে আটক করে আমাদের খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসি। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে আরও বিস্তারিত তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।”

অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...