সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে নালায় মিললো ইজিবাইক চালকের মরদেহ

কক্সবাজার শহরের লাগোয়া খুরুশ্কুল ব্রিজের পাশের নালায় আবুল কালাম (৪০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ পাওয়া গেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে পথচারীরা মরদেহটি দেখতে পান।

নিহত আবুল কালাম কক্সবাজার সদরের খুরুশ্কুল ইউনিয়নের ফকির পাড়ার বাসিন্দা। তিনি কক্সবাজার শহর ও খুরুশ্কুল এলাকায় ইজিবাইক চালাতেন।

স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল সোহেল জানান, সকালে হাঁটতে বের হয়ে খুরুশ্কুল বেইলি ব্রিজের উত্তর পাশে, সড়কের পশ্চিম পাশের নালায় মরদেহটি দেখতে পান। পরে পরিচয় শনাক্ত করে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

নিহতের স্বজনরা জানান, আবুল কালাম প্রতিদিন রাত ১০টার মধ্যে বাড়ি ফিরতেন। তবে মঙ্গলবার রাতে তিনি আর ফেরেননি। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ওসিও সেখানে যাচ্ছেন। এখন পর্যন্ত হত্যার কোনো ক্লু পাওয়া যায়নি। আলামত সংগ্রহের জন্য সিআইডির একটি দলকে ডাকা হয়েছে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...