সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার এলাকার একটি রাবার বাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের টিভি টাওয়ার রাবার বাগান সংলগ্ন খাদে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হকের নির্দেশে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি মো. মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...