সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৭টি বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের কর্ণফুলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বড়উঠান (৮ নম্বর ওয়ার্ড) মিয়ার হাট খিলপাড়া এলাকার পারভিন কলোনিতে এই অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, পারভিন কলোনির একটি ভাড়া ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কলোনিতে। ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে ১৭টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন লক্ষীপুরের বাসিন্দা সালেহ আহমেদ, যিনি রাজমিস্ত্রির ঠিকাদারি কাজ করেন। তিনি জানান, নতুন বাড়ি নির্মাণের জন্য বাসায় রাখা নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও আসবাবপত্র সবই আগুনে পুড়ে গেছে।

বাঁশখালীর সিফাত নামে এক ভাড়াটিয়া বলেন, “ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ১ লাখ টাকা কিস্তিতে এনে রেখেছিলাম, সব শেষ হয়ে গেল।”

এছাড়া করিম নামে আরেক ভাড়াটিয়া জানান, বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ মেডিকেল পরীক্ষার রিপোর্ট আগুনে পুড়ে গেছে।

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইদুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরো কলোনি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।”

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি পরিবার সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...