সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার সৈকতে ৬ দিনে ভেসে এলো ৮৪টি মৃত কচ্ছপ

কক্সবাজার উপকূলে ফের ভেসে এসেছে ১৪টি মৃত কচ্ছপ। গতকাল (২৯ জানুয়ারি) নাজিরারটেক থেকে পেঁচারদ্বীপ-মংলাপাড়া পর্যন্ত সমুদ্রতট সার্ভে করে এসব মৃত কচ্ছপ উদ্ধার করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) একটি গবেষণা দল। সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা পায়ে হেঁটে সার্ভে করে দলটি।

এই নিয়ে গত ছয় দিনে সৈকতের বিভিন্ন স্থান থেকে মোট ৮৪টি মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে, যার অধিকাংশই জলপাই রঙের সামুদ্রিক কচ্ছপ (অলিভ রিডলি)। গবেষকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া অধিকাংশ কচ্ছপের পেটে ডিম ছিল।

বোরির বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শিমুল ভূঁইয়া জানান, ২৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত টানা চারদিনে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট থেকে উখিয়ার রূপপতি, সোনার পাড়া, পেঁচারদ্বীপ ও হিমছড়ি পর্যন্ত ৭০টি মৃত কচ্ছপ পাওয়া যায়। একদিন বিরতির পর ২৯ জানুয়ারি নাজিরারটেক থেকে পেঁচারদ্বীপ-মংলাপাড়া পর্যন্ত ১৪টি কচ্ছপ উদ্ধার করা হয়।

গবেষকদের ধারণা, এসব কচ্ছপ পাঁচ থেকে তিন মাস আগে মারা গেছে এবং স্রোতের টানে ভেসে এসেছে। তথ্য সংগ্রহের পর কচ্ছপগুলো বালিতে চাপা দেওয়া হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, প্রতি বছর প্রজনন মৌসুমে কক্সবাজার উপকূলে মৃত কচ্ছপ ভেসে আসলেও এবার সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি, যা পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য উদ্বেগজনক।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...