সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর মহড়া ‘এক্সারসাইজ সেইফগার্ড’ সমাপ্ত

বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেইফগার্ড’ গতকাল সম্পন্ন হয়েছে। মহড়ার সমাপনী দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ নৌবাহিনীর যুদ্ধজাহাজে আরোহন করে বিভিন্ন মহড়াসমূহ প্রত্যক্ষ করেন। জাহাজে পৌঁছালে কমান্ডার বিএন ফ্লিট তাঁদের স্বাগত জানান এবং নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সুরক্ষা নিশ্চিত করা এবং সংকটকালে সংশ্লিষ্ট সামুদ্রিক সংস্থাগুলোর সাথে সমন্বয় জোরদার করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করে। এতে নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ, মিসাইল বোট, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, ফ্রিগেট, করভেট, ওপিভি, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়াডস্‌ অংশ নেয়। এছাড়াও সেনাবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ডসহ অন্যান্য মেরিটাইম সংস্থাগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে।

তিনটি ধাপে অনুষ্ঠিত এই মহড়ায় যুদ্ধজাহাজগুলোর বিভিন্ন কৌশল অনুশীলন, সমুদ্র পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, লজিস্টিক অপারেশন এবং উপকূলীয় প্রতিরক্ষা মহড়া সম্পন্ন হয়। চূড়ান্ত দিনে নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ, বিমান বিধ্বংসী গোলাবর্ষণ, সাবমেরিন বিধ্বংসী রকেট ও ডেপথ চার্জ নিক্ষেপসহ নৌকমান্ডো এবং নৌ যুদ্ধের বিভিন্ন কৌশল অনুশীলন করা হয়।

সফল মহড়ার পর সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধান নৌ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং মহড়ার সফল সমাপ্তির জন্য নৌবাহিনীকে অভিনন্দন জানান। তাঁরা নৌ সদস্যদের দেশপ্রেম, পেশাগত দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। চূড়ান্ত পর্বে সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে মহড়াটি আরও তাৎপর্যময় হয়ে ওঠে, যার জন্য নৌবাহিনী প্রধান তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ডেস্ক রিপোর্ট /ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...