সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

তাজা ফল আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে ফল ব্যবসায়ীদের মানববন্ধন

 

তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন ফল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর রেলওয়ে মেনস ক্লাবসংলগ্ন ফলমণ্ডির সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, দাবি আদায় না হলে আগামী ২ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব সমুদ্র, নৌ ও স্থলবন্দর দিয়ে আমদানিকৃত তাজা ফল খালাস বন্ধের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম।

এছাড়া বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ ফরহাদ উদ্দিন, মুহাম্মদ আলমগীর, আমদানিকারক আবুল কালাম আজাদ, নাজমুল হাসান মাহমুদ শিমুল, আবু বক্কর, জুনাইদুল হক ও ফল ব্যবসায়ী হোসেনসহ অন্যান্য নেতারা মানববন্ধনে বক্তব্য দেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলী আব্বাস খান, সহ-সাধারণ সম্পাদক রাশেদ কামাল মুন্না, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আবু বক্কর, দপ্তর ও পাঠাগার সম্পাদক আয়াজ মিয়া, প্রচার সম্পাদক জুনাইদুল হক, প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, সদস্য আবদুর রহিম, ওমর ফারুক, সমিতির সাবেক সভাপতি হাজী মালেক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ হানিফ, শহিদুল্লাহ ও সাবেক ধর্ম সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

 

ডেস্ক রিপোর্ট/ ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...