সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১০ ফেব্রুয়ারি, ২১ পদের জন্য লড়ছেন ৪০ প্রার্থী

 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২১টি পদের জন্য ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে ৫ হাজার ৪০৪ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। আইনজীবী ঐক্য পরিষদের সাত্তার-হাসান-বারী প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত রশীদ-জাবেদ-মাহতাব প্যানেল নির্বাচন কমিশনে প্রার্থী তালিকা জমা দিয়েছে।

নির্বাচন কমিশন নির্বাহী সদস্য পদে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে। এছাড়া, সহ-সাধারণ সম্পাদক পদে আক্তারুজ্জামান রোমেল ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাসরিন আক্তার চৌধুরী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বর্তমানে সম্পাদকীয় ১০টি পদে ২০ জন এবং নির্বাহী সদস্যপদের ১১টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...