সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

 

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা জরিমানা ও গাড়ি আটকানোর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন। তাদের এ কর্মসূচির ফলে আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টা থেকে আন্দোলন শুরু করেন রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদের ব্যানারে শত শত চালক। দুপুর আড়াইটায় প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।

সরেজমিনে দেখা গেছে, নগরের বাণিজ্যিক কেন্দ্র আগ্রাবাদের বাদামতল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেন। তারা দাবি করেন, বিভিন্ন অজুহাতে জরিমানা আদায় ও অটোরিকশা আটকানো বন্ধ করতে হবে। এর ফলে টাইগারপাস, বারেক বিল্ডিংসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...