সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দারিদ্র্যের শীর্ষে বরিশাল বিভাগ, সবচেয়ে কম চট্টগ্রামে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ অনুযায়ী, দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে, যেখানে দারিদ্র্যের হার ২৬.৬ শতাংশ। বিপরীতে, চট্টগ্রাম বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে কম, ১৫.২ শতাংশ।

এ প্রতিবেদন থেকে আরও জানা যায়, গ্রামাঞ্চলে দারিদ্র্য কিছুটা কমলেও শহরাঞ্চলে বেড়েছে। গ্রামে দারিদ্র্যের হার ২০.৩ শতাংশ, যা পূর্বের ২০.৫ শতাংশ থেকে কমেছে। অন্যদিকে, শহরাঞ্চলে দারিদ্র্যের হার ১৬.৫ শতাংশ, যা আগের ১৪.৭ শতাংশ থেকে বেড়েছে।

উপজেলা পর্যায়ে সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার, যেখানে দারিদ্র্যের হার ৬৩.২ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম দরিদ্র এলাকা ঢাকার পল্টন, যেখানে মাত্র ১ শতাংশ মানুষ দরিদ্র।

জেলার দারিদ্র্যের হিসাবে সবচেয়ে দরিদ্র মাদারীপুর জেলা, যেখানে দারিদ্র্যের হার ৫৪.৪ শতাংশ। বিপরীতে, সবচেয়ে কম দরিদ্র জেলা নোয়াখালী, যেখানে দারিদ্র্যের হার মাত্র ৬.১ শতাংশ।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...