বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

‘২৪ এর শহীদদের অভিশাপ নিতে আমরা প্রস্তুত আছি তো?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাদিকুর রহমান খান নামে একজনের স্ট্যাটাস শেয়ার দেন তিনি। নিম্নে সেই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

তিনি লিখেছেন, সিরিয়াতে সংবিধান স্থগিত করে দিয়েছে। আসাদের দলকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সিরিয়ার সরকারকে আর কখনও এসব নিয়ে এক মিনিটও সময় নষ্ট করতে হবে না। ওদিকে আমাদের সরকার এখন বসে বসে চিন্তা করতেছে আওয়ামীলীগের ডাকা হরতাল তারা কেমনে প্রতিহত করবে। এটাই পার্থক্য আসলে।

৭১ এ আমরাও স্বাধীন হলাম। ভিয়েতনাম স্বাধীন হলো ৭৫ এ। সেই ভিয়েতনাম দেখে আমাদের এখন আফসোস করা লাগে। সিরিয়া স্বৈরাচার মুক্ত হলো আমাদের ৪ মাস পরে। অথচ আমাদের যা করার কথা ছিলো, ওরা সেইটা করতেছে। আর আমরা বসে বসে আন্দোলনের হিসাব দিচ্ছি, চেতনা নিয়ে মারামারি করতেছি।

আজ থেকে ৫০ বছর পর সিরিয়া দেখেও হয়তো আমাদের সন্তানরা আফসোস করবে, আর আমাদের অভিশাপ দেবে।একটা দেশের রাজনীতিবিদরা কতটা নীচ, জঘন্য আর জানোয়ার হলে বারবার রক্ত দেওয়ার পরেও সেই রক্তের সাথে এরা বারবার প্রতারণা করে? ৭১ এর শহীদদের অভিশাপ আমাদের উপর হাসিনা হয়ে নেমে এসেছিলো। ২৪ এর শহীদদের অভিশাপ নিতে আমরা প্রস্তুত আছি তো?

ডেক্স নিউজ/চট্টলা২৪

hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...