সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চকরিয়ায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, চালকের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মৎস্য প্রকল্পের পুকুরে পড়ে উল্টে যায়। এতে চালক ও সহকারী পানির নিচে চাপা পড়েন। সহকারী প্রাণপণে বের হতে সক্ষম হলেও চালক হরমত আলী (৩৮) বের হতে পারেননি। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় ক্রেনের সহায়তায় কাভার্ড ভ্যানটি তুলে চালকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পুরাতন রাস্তার মাথা এলাকায়। নিহত চালক ময়মনসিংহ সদর থানার কালিকাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত সহকারী দিলহাজ উদ্দিন (২৩) ভোলা জেলার বাসিন্দা।

আহত দিলহাজ জানান, চট্টগ্রামগামী একটি গাড়ির চাকা ফেটে গেলে তা থেকে রক্ষা পেতে চালক কাভার্ড ভ্যানটি দ্রুত বাম দিকে নেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পুকুরে পড়ে যায়।

চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি কয়েক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় এবং চালকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...