সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে খামার থেকে গরু চুরি, জবাই করে মাংস লুট

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে অবস্থিত শাহ আমিন অ্যান্ড কোম্পানির মালিকানাধীন আরিশ এগ্রো ফার্ম থেকে দুটি গরু চুরি করে জবাই করে মাংস লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। চোরেরা খামার থেকে প্রায় ৫০০ মিটার দূরে গরুগুলো জবাই করে মাংস নিয়ে গেলেও ফেলে যায় চামড়া।

এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার ও খামারের কর্মচারীদের তথ্য অনুযায়ী, গত রবিবার গভীর রাতে কর্মচারীরা গরুগুলো গণনা শেষে ঘুমাতে যান। রাতের কোনো এক সময় চোরের দল খামারে প্রবেশ করে একটি ক্রসব্রিড জাতের বড় গরু ও একটি দেশি জাতের গরু চুরি করে নিয়ে যায়।

সোমবার সকালে কর্মচারীরা খামারে গিয়ে দেখতে পান, দুটি গরু নেই। পরে খোঁজাখুঁজির পর খামার থেকে প্রায় ৫০০ মিটার দূরে গরুর চামড়া পড়ে থাকতে দেখে তারা নিশ্চিত হন, এগুলো তাদের খামারেরই গরু ছিল।

খামারের মালিক জয়নাল আবেদীন জানান, চুরি হওয়া গরু দুটি প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ছিল। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং একজন তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

 

ই ডি

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...