সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে অভিযান: বিদেশি পিস্তল ও ৪৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

 

চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপে অভিযান চালিয়ে মো. আব্দুস সাত্তার (২৪) নামে এক যুবককে বিদেশি পিস্তল ও ৪৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে শীলকূপ ইউনিয়নের টাইম বাজার এলাকায় কবির স্টোরের সামনে অবস্থানকালে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুস সাত্তার ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনকিরচর কালু চেরাং পাড়ার মৃত বজল আহমেদের ছেলে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, সাত্তার এলাকায় অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...