সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃতরা হলেন—কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা (৪২), যিনি চরলক্ষ্যা (৫ নম্বর ওয়ার্ড) নীমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে। অপরজন হলেন শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) এলাকার মোহাম্মদ মামুন (৩৫), যিনি শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক।

পুলিশ জানায়, নগরীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...