সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

“সাঈদীর মৃত্যু মেডিক্যাল কিলিং নাকি স্বাভাবিক?”: মিজানুর রহমান আজহারি

চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে অনুষ্ঠিত পাঁচদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে বক্তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতিচারণ করেন এবং তাঁর মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন তোলেন।

প্রধান আলোচক ড. মিজানুর রহমান আজহারি বলেন, “আল্লামা সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিক্যাল কিলিং, তা আমরা জানি না। বিষয়টি তদন্ত করে জাতির সামনে প্রকাশ করা উচিত।” তিনি আরও বলেন, সাঈদী আজীবন ইসলামকে বিজয়ী দেখতে চেয়েছেন এবং শিরক-বিদআতের বিরুদ্ধে আপসহীন ছিলেন।

বিশেষ অতিথি মাওলানা শামীম সাঈদী বলেন, “জালেম শাসকরা পরিকল্পিতভাবে আল্লামা সাঈদীকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।”

প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী ঐক্য ধরে রাখতে হবে। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলেই দুর্নীতি ও অপশক্তিকে রুখে দেওয়া সম্ভব হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ তাহের, মাওলানা বিএম মফিজুর রহমান, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা তাওহীদুল হক মিজবাহসহ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদরা।

আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবিরী আল মাদানী। মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন পাঞ্জেরি ও চট্টলা শিল্পীগোষ্ঠী, এবং শহীদ আল্লামা সাঈদী স্মরণে কবিতা পাঠ করেন কবি সুলতান আহমদ।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...