সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সেন্টমার্টিনে নয় মাস পর্যটক প্রবেশ নিষিদ্ধ, পরিবেশ সংরক্ষণে কঠোর পদক্ষেপ

দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে আজ (১ ফেব্রুয়ারি) থেকে নয় মাসের জন্য পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারি বিধিনিষেধের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত কার্যকর করেছে। পাশাপাশি পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকবে।

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক নিবন্ধন ব্যবস্থা চালু করে যাতায়াত সীমিত করা হয়েছিল। পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হকের নেতৃত্বে একটি দশ সদস্যের দল সম্প্রতি দ্বীপ পরিদর্শন করে। তারা জানান, পর্যটক নিয়ন্ত্রণের ফলে দ্বীপে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার কমেছে, পরিবেশ দূষণ হ্রাস পেয়েছে এবং নির্বিচারে প্রবাল-কোরাল-পাথর উত্তোলন বন্ধ হয়েছে।

অ্যাডভোকেট মুজিবুল হক বলেন, “দ্বীপে অবৈধ হোটেল ও রিসোর্ট নির্মাণ প্রশাসনের অজানা নয়। তবে পর্যটক সীমিত করার পর দ্বীপের পরিবেশ-প্রতিবেশ অনেকটা দূষণমুক্ত হয়েছে, যা স্থানীয়দের জন্য স্বস্তিদায়ক।”

ফেব্রুয়ারি থেকে পর্যটক নিষেধাজ্ঞার পর সেন্টমার্টিনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। সরকারের এই কঠোর উদ্যোগে দ্বীপের পরিবেশ রক্ষা হবে বলে আশা করা হচ্ছে।

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...