সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

৩১ নং আলকরন ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরীর সদরঘাটে, ৭১ কমিউনিটি সেন্টারে ৩১ নং আলকরন ওয়ার্ড বিএনপি আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৩১ নং আলকরন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি দিদারুল রহমান লাভু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নাজিমুর রহমান বলেন, “৩১ দফা সংস্কারের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানো আমাদের শপথ।”

 

সভা পরিচালনা করেন ৩১ নং আলকরন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মোবিন এবং মহানগর বিএনপির সদস্য ইসমাইল বালি।

এছাড়া বক্তব্য রাখেন সাবেক কুটির শিল্প সম্পাদক আব্দুল নবী প্রিন্স, সাবেক হকার বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, নগর বিএনপির সদস্য খোরশেদুল আলম এবং নগর বিএনপির সাবেক সদস্য মঞ্জুর কাদের মিন্টু।

এই কর্মসূচিতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কৌশল, জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির উপায় এবং দলীয় কাঠামোকে আরও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

ই ডি

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...