সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে যুবদলের যুব সমাবেশ: ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শপথ

 

চট্টগ্রামের মিরসরাই উপজেলা, বারইয়ারহাট ও মিরসরাই পৌরসভা যুবদলের উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্যের বিরুদ্ধে এবং আওয়ামী অপতৎপরতা রুখতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে নেতারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিরসরাই পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ এবং যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য তারিফুল ইসলাম তারেক ও তরিকুর রহমান বাবু।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবসার, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম কমান্ডার, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন, ৭নং কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুন নবী, উপজেলা মহিলা দলের সভাপতি জোবায়দা শিরিন, সহ-সভাপতি ফওজিয়া আক্তার এবং ছাত্রদলের আহ্বায়ক সরওয়ার হোসেন রুবেল।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ যাতে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। আওয়ামী চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ। আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ন্ত্রিত ব্যবসা-বাণিজ্য পরিচালনাকারীরা স্বৈরাচারের দোসর। তারা বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে, যা প্রতিহত করতে হবে।

বক্তারা আরও বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, তবে প্রশাসন যদি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার না হয়, তাহলে ধরে নেবো তারাও স্বৈরাচারের দোসর। নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অবৈধ ব্যবসা-বাণিজ্যের সঙ্গে বিএনপি কোনোভাবেই জড়িত নয়।”সমাবেশ শেষে পৌর সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...