চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন—চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. ফারুক (৫৩) এবং চরলক্ষ্যা ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী আকবর হায়দার (৪৩)।
ফারুক চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর গ্রামের মৃত হাজী তোফাজ্জল আহমেদের ছেলে, আর আলী আকবর হায়দার চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের রমজু বলির বাড়ির মৃত হোসেনের ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রয়েছে। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা নিতে তাদের সেখানে হস্তান্তর করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

