সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মা-বাবার সামনে রিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটিয়ায় মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় মা-বাবার সামনেই রিকশা থেকে ছিটকে পড়ে মোহাম্মদ আহিল উদ্দিন নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পটিয়ার বিওসি রোড রেলস্টেশন সংলগ্ন আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশাটি স্পিড ব্রেকারের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝাঁকুনির কারণে শিশুটি মায়ের কোল থেকে ছিটকে পড়ে। এ সময় বিপরীতমুখী চাল বোঝাই একটি ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির মা জান্নাতুল ফেরদৌসও গুরুতর আহত হন, তার দুই পা ও মাথায় মারাত্মক আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আহিল পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মোহাম্মদ জুবায়েরের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শিশু আহিলকে চিকিৎসকের কাছে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, সামাজিক মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে নেটিজেনরাও গভীর সহানুভূতি প্রকাশ করেছেন।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...