চট্টগ্রামের সদরঘাট থানাধীন নেভাল-২ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদরঘাট থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।
সদরঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি জানান, আটককৃতরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা মিছিলসহ নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ই ডি

