সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক ইউপি সদস্য মধু গ্রেপ্তার

 

পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা পৃথক নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় আনোয়ার হোসেন মধু (৪৮) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা গাবতল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন কোলাগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নলান্দা গ্রামের মনু মিয়া সওদাগরের ছেলে। তিনি এ ওয়ার্ডের সাবেক মেম্বার এবং স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক পদে দায়িত্ব পালন করছিলেন।

পটিয়া থানার সেকেন্ড অফিসার উপ–পুলিশ পরিদর্শক মো. আসাদ জানান, ছাত্র আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা পৃথক নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় আনোয়ার হোসেন মধুকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

ই ডি

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...