সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার সৈকত আর দেখা হলো না আনোয়ারের

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন আনোয়ার হোসেন, কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল। সোমবার সকাল ৬টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছলিমপুর বাংলাবাজার এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

নারায়ণগঞ্জের বাসিন্দা আনোয়ার হোসেন (৬৫) পরিবারসহ ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন রোববার রাতে। তবে সকালে সীতাকুণ্ডে ঘন কুয়াশার মধ্যে বেপরোয়া গতিতে চলা তাদের মাইক্রোবাসটি একটি ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার পরিবারের আরও ছয়জন।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল আবছার জানান, নিহতের সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...