সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বন্দরের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক শাহজাহান চৌধুরীর

চট্টগ্রাম বন্দরের নিজস্ব টাকায় কেনা ইকুইপমেন্টসহ সিসিটি, এনসিটি টার্মিনাল ব্যক্তি মালিকানায় দেওয়ার আত্মঘাতী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন মহানগর জামায়াতের আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

নগর জামায়াতের সাথে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ ও নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সোমবার সকালে নগরের দেওয়ানবাজারে বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, সদরঘাট থানা আমীর এম এ গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আবু তালেব প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী কল্যাণ পরিষদের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, সদস্য সচিব মো. ইয়াছিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম আদনান, আবুল বশর ও মো. ওমর ফারুক, মো. শাহ আলম, রেজাউল করিম সেলিম, মো. আমানুল্লাহ প্রমুখ।

সভায় শাহজাহান চৌধুরী বলেন, ‘সিসিটি ও এনসিটি নতুন নির্মিত কোনো টার্মিনাল নয়। বর্তমানে এখানে দেশি-বিদেশি বিনিয়োগের কোনো সুযোগ বা প্রয়োজন নেই। অত্যাধুনিক কইন্টেনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট দিয়ে সুসজ্জিত ও সাফল্যের সাথে পরিচালিত সিসিটি ও এনসিটি থেকে গত অর্থবছরে আয় হয়েছে ১ হাজার ৩৬৭ কোটি টাকা। আর কন্টেইনার হ্যান্ডলিংয়ে আগের সকল রেকর্ড ভঙ্গ করে নতুন রের্কড সৃষ্টি হয়েছে।’

সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, ‘আশাতীত সাফল্যের পরও দেশের প্রধান সমুদ্র বন্দর ৫০ হাজার শ্রমিক কর্মচারীর রুটি রুজির এই বন্দরের প্রাণ-স্পন্দন সিসিটি ও এনসিটি টার্মিনাল স্বার্থান্বেষী মহলের লোলুপ দৃষ্টিতে পড়েছে। আজ বিদেশি বিনিয়োগের কথা বলে এই বন্দরকে মাফিয়া ব্যবসায়িদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বন্দরের সকল শ্রেণি পেশার শ্রমিক-কর্মচারীদের নিয়ে সিসিটি ও এনসিটি প্রাইভেটাইজেশন দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

চট্টলা/চৌধুরী

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...