সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে পটিয়ায় মিছিল

| প্রতিনিধি, পটিয়া
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে পটিয়া সদরে বর্ণাঢ্য মিছিল করেছে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) পটিয়া উপজেলা সদরে এই মিছিলে যোগ দেন দলটির হাজার হাজার নেতাকর্মী।

নতুন কমিটিতে পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে আহবায়ক, আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহবায়ক, লিয়াকত আলীকে যুগ্ম আহবায়ক, মিশকাতুল ইসলামকে যুগ্ম আহবায়ক ও লায়ন হেলালকে সদস্য সচিব নির্বাচিত করায় পটিয়ার সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলের অনুসারীরাও বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে মিছিলে যোগ দেন।

পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের পক্ষ থেকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল শেষে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, বদরুল খায়ের চৌধুরীসহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, জেলা বিএনপি নেতা চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহেদুল হক, যুগ্ম আহবায়ক মো. ইব্রাহিম, বিএনপি নেতা জিল্লুর রহমান, ইছমাইল চৌধুরী, জাহাঙ্গীর কবির, মুজিবুর রহমান, আবুল কালাম, নাসির উদ্দীন, নুরুল আমিন, ফরিদ উদদীন, খোকন মেম্বার, ইদ্রিস পানু, শফিউল আযম, আমির হোসেন, ফজলুল কাদের, জেলা যুবদলের সহসভাপতি, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজী মনির, পটিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি, মিশকাত আহমেদ, আবদুল বারেক, বাহাদুর খাদেমী, বিএনপি নেতা আবু সুলতান, বখতিয়ার উদদীন বকুল, আমিনুল হক, আবদুল মোতালেব মনু, বছিরুল আলম, সালাম ফারুকী, আবু বক্কর রায়হান, সেলিম উদদীন, রিজু, যুবদল নেতা, মাইমুনুল ইসলাম মামুন, জমির উদদীন আজাদ, নাছির উদ্দীন, আবু বক্কর রায়হান, আবু শহীদ রমজান, মান্না দেব, খোকন শাহ, সোহেল, নুরুল হক নাজিম, ইয়াছিন, জমির সালাউদ্দিন, শ্রমিকদল নেতা, আমজাদ হোসেন তালুকদার আজাদ, গাজী দিদার, শাহআলম, ফারুক, হাসান, মুছা, জসিম, ফোরকান, করিম মেম্বার, এয়াকুব, মুরশেদ, বাকের, মহসিন, আনিস, জমির, আরিপ, সোলাইমান, সোহান, সেলিম, ছাত্রদল নেতা, তারেক রহমান, জাহিদুল ইসলাম সুজন, নাঈম উদদীন, আবদুল লতিফ, আতিক, নজরুল, নাজমুল, রিশাদ, মিজান, রবিউল, শাকের, জাবেদ প্রমুখ।

চট্টলা/চৌধুরী

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...