সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পটিয়ায় বর্ণাঢ্য মিছিল

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে পটিয়া উপজেলা সদরে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন। হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে পটিয়া শহর প্রকম্পিত হয়ে ওঠে।

নতুন কমিটিতে পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঈদ্রিস মিয়াকে আহ্বায়ক, আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লিয়াকত আলী, মিশকাতুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং লায়ন হেলালকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করায় কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পটিয়ার সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলের অনুসারীরাও বিপুল উদ্দীপনার সঙ্গে মিছিলে অংশ নেন।

মিছিল শেষে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, জেলা বিএনপি নেতা চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

মিছিলটি পটিয়া সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নেতারা নবগঠিত কমিটির নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...