Sunday, 8 November, 2026

একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরতদের বদলির নির্দেশ দিলেন শ্রম উপদেষ্টা

শ্রম মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোতে যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত রয়েছে তাদেরকে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে মাঠ-পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার মাঠ পর্যায়ে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার সাথে মতবিনিময়কালে এসব নির্দেশনা দেন উপদেষ্টা।শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি দেশের বিভিন্ন শ্রমঘন অঞ্চল পরিদর্শন করছেন। আজ কলকারখানা মালিক-শ্রমিকদের সাথে মতবিনিময়কালে মাঠপর্যায়ের কোনো কোনো কর্মকর্তার-কর্মচারীর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠে আসে। অভিযোগের ভিত্তিতে উপদেষ্টা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।এদিকে দাপ্তরিক কার্যক্রমকে গতিশীল করার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১১৮ জন শ্রম পরিদর্শক, উপমহাপরিদর্শক ৭ জন, যুগ্ম মহাপরিদর্শক ৩ জন, সহকারী মহাপরিদর্শক ১ জন, উচ্চমান সহকারী ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯ জনকে বদলি করা হয়েছে। এছাড়াও শ্রম অধিদপ্তরের ২৭ জন ১ম শ্রেণীর কর্মকর্তা, ১৬ জন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা এবং ২৮ জন তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণি কর্মচারীকে বদলি করা হয়েছে।

ডেক্স নিউজ / চট্টলা২৪

HAR

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...