সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ঝগড়ার একপর্যায়ে ঘুষি, পালানোর সময় ধরা খেলেন আওয়ামী লীগ নেতা

খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয় বিরোধকে কেন্দ্র করে একজনকে ঘুষি মেরে পালানোর চেষ্টাকালে আওয়ামী লীগ নেতা মো. আবদুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ছোট মেরুং বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুল লতিফ দীঘিনালা আওয়ামী লীগের সহসভাপতি ও চংড়াছড়ি এসএসইডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, ঝগড়ার একপর্যায়ে আবদুল লতিফ এক ব্যক্তিকে ঘুষি মেরে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ওসি আরও জানান, আবদুল লতিফের বিরুদ্ধে দীঘিনালা ও খাগড়াছড়ি সদর থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ছোট মেরুং ১নং কলোনি এলাকার মৃত নূর হোসেনের ছেলে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...