বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে চট্টগ্রামের বায়েজিদ থানার অনন্যা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উদযাপনের মাধ্যমে ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নত ক্যান্সার সেবা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে হাসপাতালটি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং, মেডিকেল সার্ভিসেস অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের প্রধান ডা. তানিয়া লোধ, জেনারেল ল্যাপারোস্কোপিক ও লেজার কোলোরেক্টাল সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. সুরমান আলী, নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খান, গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সন্দীপ ধাবন এবং হিস্টোপ্যাথোলজি বিভাগের কনসালটেন্ট ডা. মুহাম্মদ নাজমুল বাকী।
এছাড়া, মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডা. তানভীর আহমেদ, হেমাটোলজি ও বিএমটি সেন্টারের কনসালটেন্ট ডা. মেজবা উদ্দিন চৌধুরী, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মুকুট রায়, নিউরোসার্জারি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডা. মো. নাসির উদ্দিন এবং মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডা. হাসিনা আক্তার বিভাগীয় সারসংক্ষেপ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং। তিনি বলেন, ‘বিশ্ব ক্যান্সার দিবস আমাদের জন্য ক্যান্সারের বিরুদ্ধে চলমান লড়াইকে আরও জোরদার করার সুযোগ এনে দেয়। আমরা চট্টগ্রামসহ আশপাশের অঞ্চলের মানুষের জন্য উন্নত, আধুনিক ও সহজলভ্য ক্যান্সার সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রোগীদের সর্বোত্তম চিকিৎসাসেবা প্রদানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
ই ডি

