চট্টগ্রামের কর্ণফুলীতে মো. শহিদুল ইসলাম (৩২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ডের মরিচ বেপারীর বাড়ির মো. সিরাজের ছেলে। তিনি শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারের পর শহিদুল ইসলামকে চাঁদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।
ই ডি

