সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে মশালমিছিল, দুই স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙল ক্ষুব্ধ ছাত্ররা

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বুধবার রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে চট্টগ্রামে মশালমিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এরপর তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামাল খান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম নগরের জামাল খান এলাকা থেকে রাত ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা মিছিল শুরু করেন। শেখ হাসিনার হত্যার বিচারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন তারা। মিছিলটি জামালখান, চেরাগী পাহাড় হয়ে ফের জামালখান মোড়ে এসে শেষ হয়। এরপর তারা প্রেসক্লাবের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন। এরপর তারা মিছিল নিয়ে চকবাজার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে যায় সেখানেও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে দেখা যায়, পুরোনো একাডেমিক ভবনের সামনে একটু ম্যুরাল ভাঙছেন ২০-২৫ জন। তাঁদের কয়েকজনের হাতে হাতুড়ি ছিল। অন্যদের হাতে পাথর।

এ সময় তাঁরা সাংবাদিকদের বলেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তৃতা দিচ্ছেন। দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। এটির প্রতিবাদে তাঁরা ভাঙচুর করছেন। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসের যে ষড়যন্ত্র করছে, তা রুখে দিতে ছাত্র-জনতা এখনো প্রস্তুত আছে। তা হতে দেওয়া হবে না কোনো অবস্থাতেই।

চট্টলা/চৌধুরী

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...