সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা শফি আলম গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে শফি আলম (৪০) নামে আরও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, শফি আলমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে। তাকে চট্টগ্রাম নগরীর চাদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত শফি আলম চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ইয়াছিন চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুস ছবুরের ছেলে।

এর আগে, একই দিনে বিকেল পাঁচটার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আবদুল শুক্কুরকেও গ্রেফতার করেছিল পুলিশ।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...