সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ২৯৮ কোটি টাকার বরাদ্দ চাইলেন মেয়র

 

চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল বুধবার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপদেষ্টা চট্টগ্রামের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর খোঁজখবর নেন এবং সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাতের সময় মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চসিকের প্রস্তাবিত ২৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য উপদেষ্টার সহযোগিতা চান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা বর্ষা মৌসুমে আরও ভয়াবহ রূপ নেয়। এই সমস্যার কার্যকর সমাধান না হলে নগরবাসীর দুর্ভোগ বাড়বে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা সম্ভব হবে।

মেয়র জানান, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার সফল বাস্তবায়নে আধুনিক যন্ত্রপাতি, নালা ও খাল পরিষ্কারের জন্য মাটি ও বর্জ্য অপসারণের গাড়ি প্রয়োজন। এছাড়া, শহরের বিভিন্ন খাল পুনঃখনন, নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য আধুনিক পাম্প স্টেশন স্থাপন এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা শুধু বর্ষাকালের সমস্যা নয়, এটি সারা বছরের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের ৭০ লাখ বাসিন্দার দুর্ভোগ কমাতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত বাজেট ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নগরবাসীর সেবা নিশ্চিত করতে আমি নগরপিতা নয়, বরং নগরসেবক হিসেবে কাজ করতে চাই।

মেয়র আরও বলেন, চট্টগ্রামকে একটি পরিকল্পিত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হবে। তবে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকারি বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করলে প্রকল্প বাস্তবায়ন দ্রুত ও কার্যকর হবে। এজন্য চট্টগ্রামের সংশ্লিষ্ট সব সেবা সংস্থা প্রতিবছর একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করলে জলাবদ্ধতা নিরসনে দ্রুত অগ্রগতি সম্ভব হবে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...