সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নয়াবাজার বিশ্বরোড থেকে বড়পোল মোড় পর্যন্ত এই র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছয়জনের উদ্যোগে প্রতিষ্ঠিত ছাত্রশিবির আজ লাখো ছাত্রের আস্থার সংগঠনে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন আন্দোলনে ছাত্রশিবির সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সংগঠনটি অবিচল থাকবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে রাজনৈতিক সংকট এবং বামপন্থী শক্তির দৌরাত্ম্যের মধ্যে ছাত্রসমাজের নেতৃত্ব দিতে ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই ইসলামবিরোধী শক্তির বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে সংগঠনটিকে। তিনি আরও উল্লেখ করেন, ২০১৩ সাল থেকে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখায় চারজন কর্মী প্রাণ দিয়েছেন এবং প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করতে ছাত্রশিবির প্রস্তুত রয়েছে।

র‍্যালিতে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...