চট্টগ্রামের বোয়ালখালীতে নাশকতার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু তাহের সাহেদ (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আবু তাহের সাহেদ বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফতিপাড়ার বাসিন্দা, তিনি মৃত জাফর আহমেদের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।
ই ডি

