সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হাটহাজারীতে চেয়ারম্যান আবুল মনসুর কারাগারে

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত হত্যাসহ পাঁচটি মামলার আসামি।

গত বুধবার বিকেলে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। তারা কাটিরহাট বাজার ও মনিয়া পুকুরপাড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে, ফলে তীব্র যানজটে শত শত যাত্রী দুর্ভোগে পড়ে। সংঘর্ষে ছয়জন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং জান্নাত শিরিন (৫৪) নামে এক স্থানীয় নারী গুলিবিদ্ধ হন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন জানান, আহতদের অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন।

ই ডি

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...