চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায়ও তাদের সংশ্লিষ্টতা রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হাজী জাফর আহাম্মদ (৬২), আমজাদ হোসেন শিপন (৪০), মাহাফুজুর রহমান ফরহাদ (৩৫), সৈয়দ মাহমুদুল হাসান (৩৮), আবদুর রহমান সবুজ (৩৬), মো. শফিউল আলম সবুজ (৫৫), মো. সেলিম (৪৮), দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুর রহিম (৪৯), বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ (৩১) এবং আরও অনেকে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ই ডি

