সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আনোয়ারায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতি: স্বর্ণসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আনোয়ারা উপজেলায় বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর (৬৫) ও মো. মনির ওরফে সোলাইমান (৪০) গ্রেপ্তার হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে পুলিশের পৃথক অভিযানে চাতুরী চৌমুহনী বাজার ও নগরীর হাজারী লেন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মৃণাল কান্তি ধরের কাছ থেকে লুট হওয়া ৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তিনি আনোয়ারা সদর ইউনিয়নের ধানপুরা গ্রামের মৃত লাল মোহন ধরের ছেলে এবং আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। অপর গ্রেপ্তারকৃত মো. মনির ওরফে সোলাইমান বিলপুর আলী আকবর চেয়ারম্যান বাড়ির মৃত বকশ খানের ছেলে।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারের পর মনির ওরফে সোলাইমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি গভীর রাতে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দরে বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিনের (৫০) বাড়িতে মুখোশধারী ডাকাত দল হানা দেয়। এ ঘটনায় ৩০ জানুয়ারি গিয়াস উদ্দিন থানায় মামলা দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...