চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মো. রইছ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ডবলমুরিং থানার মো. আকতার হোসেন ওরফে আকতার কোম্পানী (৪৮), চকবাজার থানার বিজয় দে (২৫), সদরঘাট থানার মো. ছিদ্দিক মুন্সি (৪১), কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন চৌধুরী ওরফে সাজু (৩৯), কোতোয়ালী থানার শেখ রাসেল (৪০), রতন ঘোষ (৪৮), ডা. কথক দাশ (৪০), মো. নাজমুল হাসান (১৯), সুশান্ত দাশ দেবু (২৫), বন্দর থানার শ্রমিক লীগের সহ–সভাপতি সৌরভ কুমার দে বাসু (৪৫), বাকলিয়া থানার মো. হিরন মিয়া (৬৮), মো. পারভেজ খান প্রিন্স (৩৪), মো. সফি আলম সওদাগর (৪০), শেখ আব্দুল শুক্কুর (৫৮), আকবরশাহ থানার মো. রিয়াজুল ইসলাম (২১) এবং হালিশহর থানার গোলাম নবী ওরফে ইমন (৩৬)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ই ডি

