সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে আ.লীগ নেতার কমিউনিটি সেন্টারে অগ্নিসংযোগ

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট বাজারে একটি কমিউনিটি সেন্টারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

অগ্নিকাণ্ডের শিকার ‘কুটুমবাড়ি কনভেনশন সেন্টার’-এর মালিক সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন। স্থানীয়রা জানান, তিনি গত ৫ আগস্টের পর থেকে এলাকায় অনুপস্থিত।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা জানান, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায় এবং আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কমিউনিটি সেন্টারের ভেতরে থাকা বেশ কিছু চেয়ার পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে পুলিশের উপস্থিতির আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...