সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মহেশখালী উপকূলে কোস্টগার্ডের অভিযানে ১৮ জলদস্যু গ্রেপ্তার

 

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১৮ জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়। এ সময় দস্যুদলের কাছ থেকে লুট করা মাছসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়, যা পরে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।

সূত্রে জানা যায়, গত বুধবার রাতে সোনাদিয়া দ্বীপের অদূরে সাগরে মাছ ধরার সময় একদল জলদস্যু একটি ট্রলারে হামলা চালায়। তারা জেলেদের হত্যার হুমকি দিয়ে ট্রলারটির মাছ, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয় এবং ইঞ্জিন ভেঙে দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগী জেলেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মহেশখালী থেকে অন্য একটি ট্রলার গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনার পর কোস্টগার্ড অভিযান চালিয়ে জলদস্যুদলকে গ্রেপ্তার করে। আটক ১৮ জলদস্যুকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...