চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইসমাইলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর পাহাড়তলী থানার লোহারপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ধৃত ইসমাইল কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ জানান, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারের পর এসব মামলায় তাকে দেখানো হয়েছে।
ই ডি

