সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব ও চট্টগ্রামের ভূমিকা নিয়ে মতবিনিময়

 

বর্তমানে সংবাদমাধ্যম অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মুহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের প্রধান বন্দর ও বাণিজ্য নগরী হিসেবে চট্টগ্রামের সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও জানান, সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশ নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম দেশের অর্থনীতির লাইফ লাইন, তাই এখানে বিনিয়োগ হলে পুরো দেশ উপকৃত হবে।

প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন কমিটির সদস্য মুস্তফা নঈম। অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সাংবাদিক আলমগীর অপু, মোহাম্মদ শহিদুল ইসলাম, মজুমদার নাজিম উদ্দিন, নুর উদ্দিন আলমগীর, হাসান মুকুল ও ওয়াহিদ জামান।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আজাদ মজুমদার বলেন, বর্তমান সরকার বৈষম্যবিরোধী নীতিতে বিশ্বাসী এবং দেশের সুষম উন্নয়নে কাজ করছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপতথ্যের মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জনগণকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

সভায় জাহিদুল করিম কচি এমএ আজিজ স্টেডিয়ামের ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেওয়া বরাদ্দ বাতিল করে চট্টগ্রাম ক্রীড়া সংস্থার অধীনে ফিরিয়ে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারকে অনুরোধ জানান।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...