সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সফল করতে হবে: রুহুল কবির রিজভী

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে “দ্রোহের গ্রাফিতি” প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখন আর সরকারের সমালোচনা করলেই গুম হওয়ার ভয় নেই। আমরা সমালোচনা করব ইতিবাচক পরিবর্তনের জন্য। তবে ড. ইউনূসের সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না।

রিজভী আরও বলেন, দেশে গণতন্ত্র বিকাশের একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যা প্রতিবেশী দেশ ভারত মেনে নিতে পারছে না। ভারতের কিছু গণমাধ্যম শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে প্রচারণা চালাচ্ছে, তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

তিনি বলেন, প্রতিবিপ্লব সবসময় সুযোগের অপেক্ষায় থাকে, তবে তা সফল হতে দেয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...